Posts

Showing posts from January, 2026

মানসিক চাপ কমানোর ৯ উপায়

Image
  অফিস ও পরিবারের নানাবিধ দায়িত্ব, কাজের চাপের প্রভাব মনের ওপর পড়ে। আর্থিক সংকট, অসুস্থতা, অবাস্তব প্রত্যাশা, সম্পর্কে বিচ্ছেদ ইত্যাদি নানা কারণে মানসিক চাপ বাড়ে। চাপে থাকলে দিনকে দিন উৎপাদন ক্ষমতা কমতে থাকে। দীর্ঘদিন এমনটা চলতে থাকলে মানসিক অবস্থা ভয়াবহ আকারে রূপ নিতে পারে। তাই জীবনে যাই ঘটুক না কেন, মানসিক চাপকে বিদায় দিয়ে নিজেকে ভালো রাখতে হবে। কিছু অভ্যাস রপ্ত করতে পারলে সহজেই চাপমুক্ত থাকা সম্ভব হবে শারীরিকভাবে সক্রিয় থাকুন চাপমুক্ত থাকতে শারীরিকভাবে সক্রিয় থাকুন। হাঁটা, ব্যায়াম, ইয়োগা, অ্যারোবিক ব্যায়াম ইত্যাদি চাপ কমাতে কার্যকর। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। এতে মন অনেকটা হালকা হবে।  সুষম খাবার খান ২০২২ সালের গবেষণা অনুযায়ী, যারা বেশি আল্ট্রা-প্রসেসড খাবার ও অতিরিক্ত চিনি খান, তাদের মানসিক চাপ বেশি হয়। দীর্ঘদিন চাপে থাকলে মানুষ সাধারণত বেশি খেয়ে ফেলে এবং অস্বাস্থ্যকর খাবার বেছে নেয়। ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি-এর মতো পুষ্টির ঘাটতি হলেও মানসিক চাপ বাড়ে।  তাই প্রসেসড খাবার কমিয়ে প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার বেশি খাওয়ার অভ্যাস করুন।  স্ক্রিন টাইম কমান দিনের অধিকাংশ ...

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

Image
  ইরানে সাম্প্রতিক বিক্ষোভ দমনে কঠোর দমন-পীড়নের অভিযোগে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে রাশিয়াকে সমর্থন দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। ইইউ কূটনীতিকদের মতে, বৈঠকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার বিষয়ে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। এ ক্ষেত্রে আইআরজিসিকে ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার মতো সংগঠনের কাতারে রাখা হবে, যা ইরানের নেতৃত্বের প্রতি ইউরোপের অবস্থানে একটি প্রতীকী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর আগে ফ্রান্সসহ কয়েকটি ইইউ সদস্যরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে অনিচ্ছুক ছিল। তবে বুধবার ফ্রান্স এই উদ্যোগে সমর্থনের কথা জানালে সিদ্ধান্তের পথ অনেকটাই সহজ হয়। যদিও এ ধরনের সিদ্ধান্ত অনুমোদন পেতে ইইউ এর ২৭ টি সদস্য দেশের সর্বসম্মতি লাগে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গঠিত আইআরজিসি ইরানের শিয়া ধর্মীয় শাসনব্যবস্থার রক্ষাকবচ হি...

চট্টগ্রাম বন্দর শাটডাউনের ঘোষণা শ্রমিকদের

Image
  চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি করতে বাধা নেই- হাইকোর্টের এমন রায়ের পর বন্দর ভবনের ভেতরে বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন শ্রমিক কর্মচারীরা। এই বিক্ষোভে আগামী শনিবার থেকে বন্দরে শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে বলে জানান বন্দরের শ্রমিক নেতারা।  সিবিএর সাবেক প্রচার সম্পাদক হুমায়ুন কবির বলেন, কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সকল অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরের সব প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখা হবে। এ সময় পণ্য ওঠানামা, কনটেইনার হ্যান্ডলিং, জাহাজ থেকে পণ্য খালাসসহ সব কার্যক্রম স্থগিত থাকবে। শ্রমিকদের উত্থাপিত দাবির মধ্যে রয়েছে- চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ, বর্তমান বন্দর বোর্ডকে অবৈধ ঘোষণা করে বাতিল এবং  জাতীয় সম্পদ হিসেবে চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা বা হস্তান্তর প্রক্রিয়া বাতিল...